২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

জার্মানির একটি সংসদীয় প্রতিনিধি দল মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাত সদস্যের জার্মান সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মানির গ্রীন পার্টির নেতা জোসেফ ফিলিপ উইংকলার।

দুই দেশের সংসদীয় গণতন্ত্র ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিনিধিদলটি বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করে বলে জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।