২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বার্ড ফ্লু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপুরে একটি খামারে বার্ড ফ্লু সনাক্ত করেছে প্রাণিসম্পদ বিভাগ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 03:09 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কোহিনুর ইসলাম বলেন, ঢাকা থেকে পাঠানো নমূনা পরীক্ষার প্রতিবেদনে খামারটির মুরগি বার্ড ফ্লু আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।

এই রিপোর্টের ভিত্তিতে খামারের সব মুরগি বিনষ্ট করা হবে বলে জানান তিনি।

কোহিনুর ইসলাম বলেন, ১০ দিন আগে ওই খামারে মড়ক দেখা দিলে নমূনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

খামার মালিক মাহফুজ কামাল বলেন, গত ৩ ফেব্রুয়ারি একটি মুরগি মারা গেলে অন্যান্য মুরগি আক্রান্ত হওয়ার আগেই তা বিক্রি করা হয়।

জীবিত মুরগির পাশাপাশি জবাই করেও কিছু মুরগি বিক্রি করা হয় বলে স্বীকার করেন তিনি।