২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এবার মোমবাতি জ্বেলে জানাও প্রতিবাদ’

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন মিনিট নীরবতা কর্মসূচি পালনের পর এবার মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি এসেছে শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 02:41 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ কর্মসূচি পালিত হবে।

এদিন যে যেখানে থাকবেন সেখানেই একটি করে মোমবাতি প্রজ্বলন করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে আহ্বান করা হয়েছে নবজাগরণ মঞ্চ থেকে।

এছাড়া বুধবার বিকেল ৩টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করবেন শিল্পীরা।

দুই দিনের এই কর্মসূচি ঘোষণার পর শাহবাগে উপস্থিত হাজারো জনতা হাত তুলে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

বুধবার পহেলা ফাল্গুনে কালো পোশাক পরার যে কথা কয়েকদিন ধরে সমাবেশে বলা হচ্ছিল, সেই ধরনের কোনো আহ্বান নেই বলে মঙ্গলবার মূলমঞ্চ থেকে জানানো হয়।