২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন পুনর্বিন্যাস: বুধবার ভেদরগঞ্জে হরতাল

শরীয়তপুর-৩ আসনের এলাকা পুনর্বিন্যাসের প্রতিবাদে বুধবার ভেদরগঞ্জে হরতাল ডেকেছে উপজেলা সংগ্রাম পরিষদ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 12:59 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলা সদরে এক সংবাদ সম্মেলন থেকে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল মান্নান বেপারী বলেন, গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে ভেদরগঞ্জ পৌরসভা, উপজেলার মহিষার, নারায়ণপুর, রামভদ্রপুর ও ছয়গাও ইউনিয়নকে নড়িয়ার সঙ্গে একীভূত করে।

ভেদরগ্ঞ্জ উপজেলা থেকে এসব এলাকা কেটে নেয়ার প্রতিবাদ এবং পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে তিনি জানান।

এর আগে ২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনের আগে ভেদরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নকে শরীয়তপুর-২ আসন নড়িয়ার সঙ্গে সংযুক্ত করা হয়।