২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ফুলের বাজারে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সোমবার যশোরে ফুলের বাজার ও ফুলক্ষেত পরিদর্শন করেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

ঝিকরগাছা উপজেলার গদখালীতে রয়েছে পাইকারি ফুলের ঐতিহ্যবাহী বাজার এবং এর পাশের পানিসারা গ্রামে আছে ফুলক্ষেত।

পরিদর্শনকালে মজিনা বলেন, বাংলাদেশকে নিয়ে তিনি দু’টি স্বপ্ন দেখেন। একটি হল ঢাকায় গিয়ে তিনি ফুল কিনতে চান, যা চিনের লিলি নয় বাংলাদেশে উৎপাদিত ফুল।

অপর স্বপ্ন হল বাংলাদেশে প্রত্যেকের যেন পাকা ঘর থাকে, সবাই যেন পুষ্টিকর খাবার খায়, ভাল স্বাস্থ্য সেবা পায় এবং শিশুরা যেন মানসম্মত শিক্ষা পায়।

এ সময় তার সঙ্গে ছিলেন ইউএস এআইডির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড গ্রিন এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

এরপর সকাল ১১ টায় বেনাপোল স্থল বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন মজিনা।