২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেলে তালা নবিসদের

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে মারামারির জেরে সোমবার হাসপাতালে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছেন শিক্ষনবিস চিকিৎসকরা। তারা চিকিৎসা সেবা থেকেও বিরত রয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার বেলা ৩টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়ার মো. জয়নাল আবেদীন মোল্লার (৭০) মৃত্যু হয়। এরপর তার স্বজনদের সঙ্গে নবিস চিকিৎসকদের সংঘর্ষ হয়। 

এ ঘটনায় পুলিশ মৃত ওই রোগীর রোগীর ছেলে পান্না মোল্লা (৪০) ও শ্যালক এইচএম নুরুল ইসলাম সুমনকে (৩৪) আটক করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগী মারা যাওয়ার পর স্বজন ও নবিস চিকিৎসকের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। এই ঘটনার পর নবিশ চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগসহ সকল প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।

তারা চিকিৎসা সেবাও বন্ধ রেখেছে বলে জানান তিনি।

পরে পুলিশ গিয়ে হাসপাতালের ওয়ার্ড থেকে আহত অবস্থায় দুই স্বজনকে হেফাজতে নিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এসআই গোলাম কবির।