২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

বরিশালে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি জামায়াত ইসলামী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উপ-পুলিশ কমিশনার টিএম মোজাহিদুল ইসলাম জানান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বিক্ষোভ সমাবেশের অনুমতি চায় জামায়াত।

তিনি আরো জানান, ওই স্থানে গত চারদিন ধরে মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্তর মঞ্চ তৈরি করে আন্দোলন করছে।

পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতকে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি।

মহানগরীর অন্য কোথাও করতে দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় পুলিশ সুপার এহসান উল্লাহ, অতিরিক্ত জেলা হাকিম মো. দাউদ মিয়া, সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।