২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ডোবায় গৃহবধূর লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলায় একটি ডোবা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 08:16 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

নিহত শিল্পী আক্তার (২৫)  উপজেলার  বিষেরবন্দ গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।

সোমবার সকালে  ওই গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান।

তিনি বলেন,  সকালে বাড়ির উত্তর পাশের একটি ডোবায় শিল্পীর লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।