২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরূপকাঠিতে হরতাল চলছে

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নতুন সংসদীয় এলাকা বাতিল করে পুরনোটি বহালের দাবিতে পিরোজপুরের স্বরূপকাঠীতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 11:11 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

সম্প্রতি ইসি ভান্ডারিয়া-কাউখালী-জিয়ানগর উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনের সংসদীয় এলাকা ঘোষণা করে।কিন্তু এলাকাবাসী  আগের ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি এলাকা নিয়েই পিরোজপুর-২ আসন বহাল রাখার দাবিতে এ হরতাল ডাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালে স্বরূপকাঠি উপজেলার অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।এলাকাবাসী হরতালের সমর্থনে উপজেলার প্রধান প্রধান সড়কে খণ্ড খণ্ড মিছিল করে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এসএসসি পরীক্ষা ঠিকভাবে অনুষ্ঠিত হয়েছে।র‌্যাব ও পুলিশের কড়া নজরদারি ছিল উপজেলায়।

সকাল থেকে পৌর শহরের প্রধান বন্দরের কয়েকটি পথসভা এবং ইন্দুর হাটে সমাবেশ করে উপজেলাবাসী।

এতে বক্তব্য দেন অধ্যাপক আব্দুস সালাম সিকদার, শিক্ষক মো. আতিকুল্লাহ্, শশাংক রঞ্জন সমদ্দার, ছাত্রনেতা শহিদুল ইসলাম রিপন, শহিদুল ইসলাম মিন্টু, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান মো. আলফাজ উদ্দিন, প্রভাষক শাওন, যুবনেতা হাসান আল মামুন প্রমুখ।