২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার

অপহরণের ১৫ দিনের মাথায় ঝালকাঠির এক স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এ সময় অপহরণকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ জানুয়ারি রাতে ঝালকাঠী সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্রীকে (১০) অপহরণ করা হয়। শুক্রবার কালিয়াকৈর উপজেলার বরাপ গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মামুন হাওলাদার (২০) রাজাপুরের সাউদপুর গ্রামের আসলাম হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুন নিজের বাবা-মায়ের সহায়তায় এ অপহরণ করে বলে ২৬ জানুয়ারি মেয়েটির মা রাজাপুর থানায় একটি মামলা করেন।

মোবাইল ফোন ট্র্যাকিং করে গত কয়েকদিন গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সবশেষে রাজাপুর থানা পুলিশ এবং গাজীপুর পুলিশ কালিয়াকৈর উপজেলার বরাপ গ্রামে অভিযান চালায়, বলেন ওসি আতাউর।