২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 09:50 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, এবার পরীক্ষায় পাশের হার শতকরা ৯৪ দশমিক ২২ভাগ।

এবার পরীক্ষায় ৮৭ হাজার ৮২৬ জন অংশ নিয়ে ৮২ হাজার ৭৫১ জন উত্তীর্ণ  হয়েছেন। 

এর মধ্যে ১৩ হাজার ৪৮৫ জন প্রথম শ্রেণী, ৬৭ হাজার ৯৩৭ জন দ্বিতীয় শ্রেণী, ১ হাজার ৩২৯ জন তৃতীয় শ্রেণী পেয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd  ও www.nubd.info থেকে বিস্তারিত ফল জানা যাচ্ছে।