শার্শায় জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
শান্তি শৃঙ্খলার বিঘ্ন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে যশোরের শার্শায় জামায়াত ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুর রহমান, চটকাপোতার জামায়াত সদস্য আব্দুল জব্বার এবং জামায়াতকর্র্মী আব্দুস সাত্তার।
শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তি শৃঙ্খলার বিঘ্ন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে আগের একটি মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে।
