নসিমনের ধাক্কায় চাঁদপুরে বিজিবি সদস্যের মৃত্যু
চাঁদপুরে রাস্তা পারাপারের সময় নছিমনের ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার ফরিদগঞ্জ-রায়পুর সড়কে ফরিদগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাদ্দাম হোসেনের (২৭) বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায়। তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন। দেড় মাস আগে ছুটিতে বাড়ি আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, নসিমনের ধাক্কায় গুরুতর আহত সাদ্দামকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে দুপুরে তার লাশ পরিবারের কাছে হ্স্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
