২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারদা পুলিশ একাডেমিতে এসআই’র মৃত্যু

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভবন থেকে পড়ে প্রশিক্ষণার্থী এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডরমেটরির ছাদ থেকে পড়ে আহত হন জিয়ারুল হক জিয়ার মৃত্যু হয়।

জিয়ারুল (আউটসাইট ক্যাডেট, ওসি নং ১১৮৪) চাঁপাইনবাবগঞ্জ সদরের ভাগ্যবানপুর গ্রামের সাজ্জাদ বিশ্বাসের ছেলে।

হারুন-অর-রশিদ বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে ক্লাশ শেষ করে জিয়ারুল তার রুমে যান। ১২টা ৪০ মিনিটের দিকে তিনি ওই ভবনের ছয়তলা ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগে তার মৃত্যু হয়েছে।

প্রশিক্ষণার্থীদের মেসের দ্বিতীয় তলার একটি রুমে জিয়ারুল থাকতেন। ঘটনার পর তার মোবাইল ফোন, শার্ট, প্যান্ট, জুতা রুমেই পাওয়া গেছে।

ছয়তলা ভবনের ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই জানিয়ে তিনি বলেন, জিয়ারুল কিভাবে সেখানে উঠলেন এবং কিভাবে পড়ে গেলেন এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলম আরা পারভীন বলেন, জিয়ারুল হককে ১টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার হয়। এর আগেই তার মৃত্যু হয়েছে।