২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ৩ ধর্ষকের যাবজ্জীবন

পিরোজপুরের কাউখালীতে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার জেলার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী এ রায় দেন।

দণ্ডিত মামুন, ইব্রাহীম ও ইয়ামীন উপজেলার বৌলাকান্দা গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ইব্রাহীম পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুর রাজ্জাক খান বাদশা বলেন, ২০০৭ সালের ২ মার্চ রাতে বৌলাকান্দার একটি বাড়িতে ঢুকে এক নারীকে ধর্ষণ করে একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে মামলা করেন।

পরে ফেলে যাওয়া বাইসাইকেল, গামছা ও হাতঘড়ি দেখে মামুন, ইব্রাহীম ও ইয়ামীনকে সনাক্ত করা হয়।