কাদের মোল্লার দণ্ডে পাহাড়ে বিস্ময়
মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হয়ে যাবজ্জীবন হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে পাহাড়ের সাতটি সংগঠন।
এগুলো হল গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন, সাজেক নারী সমাজ (এসএনএস), সাজেক ভূমি রক্ষা কমিটি (এসবিআরসি), ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি (জিএনএনআরসি) ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড (পিএসএস)।
মঙ্গলবার বিবৃতি দিয়ে এ সাত সংগঠনের নেতারা তাদের প্রতিক্রিয়া জানান।
তারা বলেন, একই অপরাধে এর আগে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হয়েছে। তার চেয়েও গুরুতর অপরাধেও কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় জনমনে সন্দেহ থেকে যাবে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর আগে একই ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড দেয়।
