সাতক্ষীরা জামায়াত শুরা সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা সদস্য জামসেদ আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার শহরের উত্তর কাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আমানউল্লাহ বলেন, জামসেদের বিরুদ্ধে সদর থানায় রাষ্ট্রদ্রোহ, পুলিশের গাড়ি ভাংচুর, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে প্রথমে জেলা কারাগারে পাঠানো হয়।
ওসি আরো বলেন, দুপুরে সাতক্ষীরা কারা কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে খুলনা কারাগারে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
