‘উন্নয়নের জন্য দরকার বিনিয়োগবান্ধব পরিবেশ’
সার্বিক উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।
সোমবার বিকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি।
উইলিয়াম হান্না বলেন, “সামগ্রিক উন্নয়ন ও সফলতার জন্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগবান্ধব ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”
বাংলাদেশের মানবসম্পদকে কাজে লাগাতে যথাযথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশি পণ্যের গুণগত মান বৃদ্ধি ও যথাযথ নিয়ম অনুসরণ করে ইউরোপের বাজারে পণ্য বহুমূখী করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক সৈয়দ জামাল আহমেদ ও মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।
