মুন্সীগঞ্জে ২০ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জে দুইটি লঞ্চে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
সোমবার ঢাকাগামী এমভি টিপু-৪ এমভি স্বন্দীপ-৮ লঞ্চে এ অভিযান চালানো হয় বলে জেলা মৎস্য অফিস জানায়।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, চারটি ঝুড়ি বোঝাই জাটকাগুলো পরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মর্কতা শারবান তাহুরা উপস্থিত ছিলেন, বলেন তিনি।
