২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাটকলে আগুন

রাজশাহীর রহমান জুট মিলে সোমবার বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পবা উপজেলার আলাই বিদিরপুরে সোমবার দুপুরে লাগা এ আগুন অগ্নিনির্বাপক বাহিনীর চারটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

মিলের মালিক লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, মিলের ভেতরে পাটের স্তূপে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

এ সময় পাটকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেয়া হয়।

তিনি দাবি করেন, অগ্নিকান্ডে মিলের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজশাহী সদর অগ্নিনির্বাপক বাহিনীর উপ-পরিচালক (ডিডি) সৌমেন্দ্রনাথ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর সদরের তিনটি ও তানোরের একটি ইউনিট প্রায় এক ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলতে পারেননি উপ-পরিচালক।