২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া সদরের ওসিকে আদালতে তলব

নির্দেশের পরও মামলা নথিভুক্ত না করায় বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলমকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বগুড়া, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মো. আব্দুল হামিদ এ আদেশ দেন।

আদালতের আইনজীবী ইশতিয়াক উদ্দিন বলেন, বগুড়া সদরের ইব্রাহিম নামের এক ব্যক্তি হত্যার উদ্দেশ্যে মারপিট করার ঘটনায় ২৭ জানুয়ারি অতিরিক্ত প্রধান বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। আদালতে মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেয়।

কিন্তু সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম মামলাটি নথিভুক্ত করেননি। তাই তার মক্কেল আজ (সোমবার) আবারো আদালতের শরণাপন্ন হলে বিচারক ওসিকে সশরীরের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে ওসি সৈয়দ সহিদ আলম বলেন, অনেক সময় মামলা বিলম্বে পাওয়ার কারণে রেকর্ড করতেও দেরি হয়।

ইব্রাহিম বাদী হয়ে আদালতে করা একটি মামলা রেকর্ড করা হয়েছে দাবি করে তিনি বলেন, “আদালতে হাজির হওয়ার নিদের্শ এখনো হাতে পাইনি। খোঁজ নিয়ে দেখছি।