২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ার সোনাতলা উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বগুড়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 10:58 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার সকালে পুলিশ উপজেলার পাঠানপাড়া গ্রামের একটি পতিত ভিটা থেকে কীটনাশক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের (৩০) লাশ উদ্ধার করে।

সিদ্দিক পাঠানপাড়া গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে। গ্রামের বাজারেই তিনি কীটনাশকের দোকান করতেন।

পরিবারের বরাত দিয়ে সোনাতলা থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, রাতে সিদ্দিক খাবার খেয়ে টিভি দেখার কথা বলে বের হন তিনি।

“কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পতিত ভিটায় তার লাশ পাওয়া যায়,” বলেন ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এব্যাপারে এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

নিহতের বাবা আব্দুল মালেক বলেন, সিদ্দিকের কোনো শক্রু ছিল বলে জানা নেই। মামলার প্রস্তুতি চলছে।