রাজবাড়ীতে ৪ দোকানে ডাকাতি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় রোববার রাতে একসঙ্গে চার দোকানে ডাকাতি হয়েছে।
কালিকাপুর ইউনিয়নের হরিণবাড়িয়া বাজারে এ ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।
কালুখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত বাজারের পল্লী চিকিৎসক শুকুর আলী, মুদি দোকানী রঙ্গু ও শরিফুল এবং পানের দোকানদার জিন্নাহকে দোকানের সঙ্গে বেঁধে রেখে নগদ টাকা, মোবাইল সেটসহ নগদ টাকা লুট করে।
তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
