২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী কাগজ কলে বিস্ফোরণে ২ শ্রমিক নিহত

রাঙামাটির চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজ কলের হাইড্রোজেন ট্যাংক বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 08:52 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

পেপার মিলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিলের কেমিকেল সেলে ওয়েল্ডিংয়ের সময় হাইড্রোজেন ট্যাংকটি বিস্ফোরিত হয়। 

এতে ঘটনাস্থলেই ওবায়েদ মিয়া (৫৫) নামের এক শ্রমিক নিহত হন।

রবিউল ইসলাম (৩৫) নামের আরেকজন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেয়ার পর মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কাপ্তাই থানার ওসি বেলায়েত হোসেন।

এছাড়া মঈন উদ্দিন (২৯) নামের এক শ্রমিককে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের সবাই কাগজ কলের অস্থায়ী শ্রমিক বলে ওসি জানান।

তিনি বলেন, বিস্ফোরণের এ ঘটনায় কেপিএম (কর্ণফুলী কাগজ কল) চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি হয়েছে।

বিসিআইসি গঠিত তদন্ত কমিটির সদস্যরা চন্দ্রঘোনা রওনা হয়েছেন বলেও তিনি জানান।