২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ড  ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 07:51 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের কড্ডা মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদি হাসান জানান, ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক এবং ট্রাকের হেলপার নিহত হন।

এতে কাভার্ড  ভ্যানের  দুই যাত্রী আহত হন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ওসি জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী কাভার্ড ভ্যানটি  কড্ডা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।