মায়ের চেহলামের জন্য দেশে এসে লাশ
গলায় গামছা পেঁচানো অবস্থায় চট্টগ্রামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মহানগর পুলিশের সহকারী কমিশনার মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে আরেফিন নগর এলাকায় নিহত কামাল উদ্দিন শিকদারের (৪২) লাশ পায় তারা।
কামাল তার মায়ের চেহলাম অনুষ্ঠানের জন্য আরব আমিরাত থেকে দেশে এসেছিলেন।
ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকার বাসিন্দা কামালের পরিবার বর্তমানে কুঞ্জছায়া আবাসিক এলাকায় বসবাস করছেন। নিহতের বড় ভাই জামাল উদ্দিনের বাসা নগরির কাজীর দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারে।
জামাল পুলিশকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাসা থেকে বের হয় কামাল।
এর পর রাত সাড়ে ৮টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
