২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবননগর সীমান্ত থেকে একজনকে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত থেকে রোববার এক বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

এছাড়া শনিবার রাতে একই এলাকায় বিএসএফ’র ককটেল হামলায় এক যুবক আহত হযেছেন বলে বিজিবি জানিয়েছে।

 বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে দুপুরে তাদের পতাকা বৈঠক হলেও আটক আটক মুকুলকে (২৮) ফেরত দেয়া হয়নি।

মুকুল জীবননগর উপজেলার কুসুমপুর গ্রামের ট্যানা মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গার ৩৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল গাজী আসাদুজ্জামান বলেন, সকাল ৯টার দিকে মুকুল গরু আনতে সীমান্ত পর হলে বিএসএফ মুকুলকে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, শনিবার রাত ১২টার দিকে হরিহরনগর গ্রামের সেলিম হোসেনের ছেলে সাইদুর রহমান (২৭) ভারতে প্রবেশের চেষ্টা করলে মেদিনীপুর সীমান্তের কাছে বিএসএফ তার দিকে ককটেল নিক্ষেপ করে।

আহত সাইদুরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।