২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে টাকা নিয়ে পালানোর সময় আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় ব্যাংকের কাউন্টার থেকে টাকা নিয়ে পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

রোববার উপেজেলা সদর সোনালী ব্যাংক শাখা থেকে লিটন হোসেনকে আটক করা হয়। লিটন খুলনার বাগমারার আব্দুর রউফ খানের ছেলে।

শিবচর থানার ওসি মাসুদ খান বলেন, ব্যাংকের এক গ্রাহক এক লাখ ১০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যান। এ সময় লিটন তার টাকা পড়ে গেছে বলে জানালে তিনি নিচু হয়ে দেখতে চাইলে লিটন টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।

ওই সময় ব্যাংকের অন্য গ্রাহকরা তাকে ধরে ফেলে। পরে পুলিশে দেয়।