বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নেত্রকোনা সদরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।
রোববার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়ায় এই দুর্ঘটনায় নিহত আল আমিন (৪২) উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
গুরুতর আহত দিলু মিয়াকে (১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি উপজেলার বিশিউড়া গ্রামে।
দিলুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বেলেন, সকাল সোয়া ৯টার দিকে একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের নিচে পড়ে একজন ঘটনাস্থলে নিহত হন।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
