২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল রুপিসহ তিন জন গ্রেপ্তার

ভারতীয় জাল রুপিরসহ নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

তারা হলেন, সালমা বেগম ওরফে লাকী (৪০), জাহিদ হোসেন (৫৬) ও দানিস আলম (২৮)।

তাদেরকে শুক্রবার রাতে মোহাম্মদপুর থানা এলাকার এক বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কাছে ৪০লাখ টাকা মূল্যের জাল ভারতীয় রুপি পাওয়া গেছে।

ওই জাল রুপিগুলো পাকিস্তান থেকে এদেশে এনে ভারতে পাচার করার প্রস্তুতি নিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছে।