কক্সবাজারে দুই হাজার ইয়াবাসহ আটক ২
কক্সবাজার শহর থেকে শনিবার দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
বাস টার্মিনাল এলাকা থেকে আটকরা হলেন টেকনাফ পৌরসভার কেকে পাড়ার আব্দুল গফুরের ছেলে মেহেদী হাসান (২৮), টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আমিন (৩০)।
গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের কাছে দুই হাজার আটটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলেও তিনি জানান।
