২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহনগঞ্জ ছাত্রলীগের আহবায়ক  বহিষ্কার

নেশার বড়ি ইয়াবাসহ গ্রেপ্তারের পর  নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মজিবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

একইসঙ্গে এই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক  মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কারণে মজিবুরকে বাংলাদেশ ছাত্রলীগ মোহনগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ও ছাত্রলীগের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার এবং উপজেলা কমিটি বিলুপ্তর করা হল।

শুক্রবার বিকালে দুই সঙ্গীসহ বারহাট্টা থানা মোড় থেকে মজিবুরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লামি করে এক হাজার ৩৫টি ইয়াবা বড়ি পাওয়া যায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।