২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের ধর্ষিতা সেই স্কুলছাত্রীর মৃত্যু

রংপুরের পীরগাছা উপজেলার ধর্ষিতা সেই স্কুলছাত্রী ৯দিন রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে যন্ত্রণায় কাতরানোর পর শুক্রবার সকালে মারা গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফা জানান, গলা থেকে কোমড় পর্যন্ত ওই ছাত্রীর দেহ এমনভাবে অগ্নিদগ্ধ হয়েছিল  যে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ধর্ষণের বিচার না পাওয়ায় লজ্জায় অপমানে মেয়েটি গত ২২ জানুয়ারী সন্ধ্যায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের জোলাপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারের ওই শিক্ষার্থী গত ২০ জানুয়ারী সন্ধ্যায় একই এলাকার কবিরাজের বাড়ি থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের সফিয়ালের ছেলে পারুল ইউনিয়নের চৌকিদার ছফের আলীর নাতী লেবু মিয়া (২৪) তার মুখ গামছা দিয়ে বেঁধে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

চৌকিদার ছফের মামলা না করে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার করার জন্য ২১জানুয়ারী রাতে তার বাড়িতে সালীশ  ডাকেন। সালীশে ধর্ষককে ধর্ষিতার বাবার হাত ধরে মাফ চাওয়ার সিদ্ধান্ত দেন চৌকিদার ছফের। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ধর্ষিতার পরিবার। এতে লজ্জায়, অপমানে ২২ জানুয়ারী সন্ধ্যায় গায়ে কোরেসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দশম শ্রেণির ওই শিক্ষার্থী।

ধর্ষিতার ভাই বাদি হয়ে লেবু মিয়াকে আসামী করে পীরগাছা থানায় মামলা করলেও পুলিশ তাকে গেপ্তার করতে পারেনি। 

পীরগাছা থানার ওসি বজলুর রশীদ বলেন, মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে গা ঢাকা দেয়ায় ধর্ষককে গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে।

ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে মেয়েটির দাফন সম্পন্ন হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।