২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের রামু উপজেলায় শুক্রবার চার হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

এ সময় দুইজনকে আটক করা হয় বলে র‌্যাব-৭ জানিয়েছে।

আটকরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুখালী এলাকার আব্দুল করিম (২৫) ও রামুর ধেছুয়াপালংয়ের নুরুল ইসলাম বাদল (১৯)।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর সরয়ার-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে একটি কাঠ বোঝাই ট্রাকে করে ইয়াবা আনছিল।

গোপন সংবাদ পেয়ে রামুর উপজেলার চেইন্দা এলাকায় ওই ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় আটক দুজনের দেহ তল্লাশি করে এ ইয়াবাগুলো পাওয়া যায়।

এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।