২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস খাদে, নিহত ১

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৃহষ্পতিবার রাতে একটি বরযাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ছয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

খুলনা-মাওয়া সড়কের নওয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনায় নিহত সাগর সাহা (৩০) খুলনা নগরীর কালিবাড়ি এলাকার মুকুন্দ লাল সাহার ছেলে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাগেরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির ওসি আজিজুল হক বলেন, নড়াইল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বরযাত্রী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বরযাত্রীবাহী ওই বাসের সাগর সাহা ঘটনাস্থলেই নিহত হন।