২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার রাতে নিপেন কর্মকার (১৮) শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বিরেন কর্মকারের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মঞ্জুরুল আলম জানান, রাত সোয়া ১১টার দিকে নিপেন আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে।

এ সময় ভারতের মালদহ জেলার নিমতিতা বিওপির ২০ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা  তাকে আটক করে।