বিশ্বজিৎ হত্যা: ৩ আসামির জামিন আবেদন নাকচ
পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিত দাস হত্যা মামলায় তিন আসামির জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. আক্তারুজ্জামান এই আদেশ দেন।
আসামিরা হলেন, মামুন অর রশিদ, ফারুক হোসেন ও কাজী নাহিদুজ্জামান তুহিন।
সিএমএম আদালতের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে এদের জামিনের আবেদন করা হয়।
গত ১১ ডিসেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় উক্ত আসামিসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপর জন হলেন, মোসলেহউদ্দীন মোসলেম। ৫৪ ধারার মামলায় কারাগারে থাকা অবস্থায় গত ১৩ ডিসেম্বর তাদেরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তা এ মামলায় গ্রেপ্তার ১১ জনের মধ্যে ৭ জনকে বিভিন্ন দফায় রিমান্ডে নেয়ার আবেদন করলেও এ পর্যন্ত এই ৪ জনকে হেফাজতে নেয়ার আবেদন করনেনি।
গত ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি চলাকালে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিতকে।
গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত ছবিতে হামলাকারীরা ছাত্রলীগ নেতা-কর্মী হিসেবে চিহ্নিত। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ছাত্রলীগে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল।
