২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাদকদ্রব্য ধ্বংস

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবির উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এরমধ্যে রয়েছে ১১ হাজার ৪১ বোতল বিভিন্ন জাতের মদ, এক হাজার ১১৪ বোতল বিয়ার, ১৯৩ বোতল ফেনসিডিল, ৩৯ লিটার বাংলা মদ ও ৩৪ কেজি গাঁজা।

গত বছরের ২৫ জুন থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল বলে বিজিবি জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান বলেন, এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিজিবির বিগ্রেডিয়ার জেনারেল এ বি এম গোলাম মোস্তফা, ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, জেলা প্রশাসক খান মো. বিলাল প্রমুখ।