সিলেটে মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সিলেট-কুলাউড়া সড়কের হাজিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রুজিনা বেগম (৭) স্থানীয় ইকবাল একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি মোগলাবাজার থানার হাজীগঞ্জে।
মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোরসালিন সাংবাদিকদের বলেন, দুপুরে রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস রুজিনাকে চাপা দিলে গুরুতর আহত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
স্থানীয় জনতা ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
