২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহারের আহ্বান আইনজীবী সমিতির

জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:44 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে আটক সব নেতার মুক্তি দাবিতে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, পূর্ব নির্ধারিত বার্ষিক ভোজসভা নির্বিঘ্নে পালনের জন্য তাদের হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই বার্ষিক ভোজসভা মূলত আইনজীবীদের মিলনমেলা। সারা দেশে ছড়িয়ে থাকা সমিতির সদস্য আইনজীবীরা এখানে আসেন।

এছাড়া প্রধান বিচারপতি ও সাবেক বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের সব বিচারপতিও এই সভায় অংশ নেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন বলেন, “এই মিলনমেলার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন মেহেদী উপস্থিত ছিলেন।