২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

বরিশাল নগরী থেকে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে মোজাম্মেল হক মুন্সীর (৫৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মোজাম্মেল নগরীর আমানতগঞ্জ এনায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালযের শিক্ষক ছিলেন। তিনি নগরীর হোসনাবাদ গাউয়ারসার এলাকার থাকতেরন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকে।

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

“জমিজমা নিয়ে বিরোধের জেরে সম্প্রতি ভাইয়ের ছেলেরা মোজাম্মেলের বিরুদ্ধে মামলা করেন। এ কারণে রাগে-ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই প্রদীপ।