২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাক চাপায় বুয়েট ছাত্র নিহত

কক্সবাজার শহরে ট্রাকচাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হন দুই পথচারী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার সন্ধ্যায় কলাতলী এলাকায় এ দুর্ঘটনায় নিহত আবদুল্লাহ রহিম (২৪) বুয়েটের মেরিন আর্কিটেক্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কলাতলী এলাকার ফরিদ আলমের ছেলে রবিউল হোসেনের (১০) পরিচয় পাওয়া গেছে। আরেকজনের (৪৫) পরিচয় পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রাক কলাতলীর মোড়ে একটি যাত্রী ছাউনিসহ বসত ঘরে উঠে যায়।

পরিচয়পত্র দেখে বুয়েট শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে ওসি জানান।