গ্রিন ডেল্টা ইন্সুরেন্সকে প্লেসমেন্ট শেয়ার ছাড়ার অনুমতি
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানিকে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের ৫১ লাখ ৩ হাজার প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ছেড়ে ৫ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করবে।
এর মাধ্যমে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৫১ কোটি ৩ লাখ টাকা থেকে বেড়ে ৫৬ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকায় উন্নীত হবে।
শুধু ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছে এই প্লেসমেন্ট শেয়ার বিক্রি করতে পারবে কোম্পানিটি।
