২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন

Ñ নারায়ণগঞ্জ শহরে আগুনে একটি গুদামের বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে এম সাকার্স এলাকায় জোহা অ্যান্ড ব্রাদার্সের ভাড়া দেয়া গুদামে এ অগ্নিকাণ্ড হয়।

নারায়ণণগঞ্জ ও ডেমরা দমকলের ৭টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ণ্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুদামটি ভাড়া নিয়ে পাল কোম্পানি অ্যান্ড সন্স ও ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স বিপুল পরিমাণ পাট মওজুদ করে।

সকাল ১০টার দিকে ওই গুদামে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে এলেও পাটের ভেতরে আগুন জ্বলছে।

আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি, বলেন এই দমকল কর্মকর্তা।