২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত ছাত্রীর মামলায় ২ জন গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর উপজেলায় উত্ত্যক্তের অভিযোগে এক কলেজছাত্রীর মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার দুপুরে গ্রেপ্তাররা হলেন কানাইনগর গ্রামের মফিজুর রহমানের ছেলে শাকিবুল ওরফে ডাবুল (২২) এবং দবির শেখের ছেলে সোনা মিয়া (২০)।

মহম্মদপুর থানার ওসি সগির মিয়া বলেন, সোমবার বিকালে মাগুরা হোসেন শহীদ সোওরাওয়াদী কলেজের অনার্সের ওই ছাত্রী বড়রিয়া গ্রামের ধোয়াইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে এ দুই যুবক তাকে উত্ত্যক্ত করেন।

মঙ্গলবার সকালে ছাত্রীটি এ দুজনকে আসামি করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।