২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩০ দোকান ভস্মীভূত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি মার্কেটে ৩০টি দোকান পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সোমবার গভীর রাতে উপজেলা সদরের পৌর হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ড হয়। এতে কেউ হতাহত হয়নি বলে অগ্নিনির্বাপক দলের কর্মকর্তারা জানিয়েছেন।

হাজীগঞ্জ অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, রাত পৌনে ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে বলে ধারণা করা হচ্ছে।

দেড় ঘণ্টার চেষ্টায় হাজীগঞ্জ ও শাহরাস্তির অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান সিদ্দিকুর।

কাপড়, ইলেকট্রনিক্স, পলিথিন, অডিওসহ বিভিন্ন ধরনের ৩০টি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।