২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেকে প্রিজন ওয়ার্ড চালু

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে পৃথক প্রিজন ওয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

আগামী মাসের প্রথম সপ্তাহে এ ওয়ার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ হাসপাতাল ভবনের নিচ তলায় পৃথক প্রিজন ওয়ার্ডের জন্য তারা একটি কক্ষ বরাদ্দ পান।

“কক্ষটি বরাদ্দ পাওয়ার পর আমরা সংস্কার কাজ শুরু করেছি। সংস্কার কাজ শেষ করে আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়ার্ডটি চালু করা যাবে বলে আশা করি,” বলেন জেল সুপার।

তিনি আরো জানান, ওয়ার্ডে আটটি পুরুষ বেড ও দুইটি মহিলা বেডসহ মোট ১০টি বেড রাখা হবে।

প্রিজন ওয়ার্ডের অভাবে এখন কয়েদিদের বিভিন্ন ওয়ার্ডে রাখা হত। আলাদা পুলিশ ও কারারক্ষী মোতায়েন করা হত বন্দি কয়েদিদের পাহারায়।

এই ওয়ার্ড চালুর ফলে এখন থেকে চিকিৎসা নিতে যাওয়া বন্দিদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হবে।