তেজগাঁওয়ে ফোম কারখানায় আগুন
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে।
সোমবার বিকাল ৪টার দিকে এই আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. নাজমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেএমসিএল নামে একটি ফোম কারখানায় আগুন লাগে এবং তা পাশের একটি প্রসাধনী কারখানায়ও ছড়িয়ে পড়ে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
