২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ‘একাউন্টিং সপ্তাহ’

ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ‘একাউন্টিং সপ্তাহ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার বিজনেস স্টাডিজ অনুষদে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন।

তিনি শিল্পভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য একাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক মো কামাল উদ্দীন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ উপস্থিত ছিলেন।

এই উৎসবে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ইত্যাদি প্রভৃতি।