লাভলু, আকন ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক
আখতারুজ্জামান লাভলু ও আবু সালেহ আকন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি প্রার্থী দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক লাভলু ১৪৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের পেয়েছেন ৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের বিশেষ প্রতিবেদক আবু সালেহ আকন পেয়েছেন ১০২ ভোট। প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসারফ হোসেন ইসা পেয়েছেন ৮৬ ভোট।
নির্বাচিত সম্পাদকরা হলেন- সহ-সভাপতি দৈনিক ভোরের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক মঞ্জুরুল বারী নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক সারোয়ার আলম, সাংগঠনিক সম্পাদক পদে ডেইলি ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ নেওয়ার ফারাজী বাদল, অর্থ সম্পাদক ডেইলি ঢাকা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়াজ আহম্মেদ লাবু, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক প্রাইম খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী জামশেদ নাজিম, দপ্তর সম্পাদক পদে মমতাজ উদ্দিন এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাসুম মিজান। এরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে মোহনা টেলিভিশনের সোহেল মাহমুদ, দৈনিক আমার দেশের জ্যেষ্ঠ প্রতিবেদক আলাউদ্দিন আরিফ ও দৈনিক অর্থনীতি প্রতিদিনের স্টাফ রিপোর্টার শাহীন আলম ক্রমানুসারে নিবার্চিত হন।
রোববার সকাল ১১টার থেকে ৪টা পযর্ন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ২০০ ভোটারের মধ্যে ১৯৪ জন ভোট দেন।
নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সমকালের প্রধান প্রতিবেদক শাহেদ চৌধুরী।
